প্রধান সূচি

ভান্ডারিয়ায় শিক্ষক প্রশিক্ষণ

শনিবার ভান্ডারিয়া উপজেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে ভান্ডারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের  প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন যুগ্ম মহাসচিব মো. আশরাফ তালুকদার, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন সহ-শিক্ষা সচিব এইচ এম মনোয়ার হোসেন রুমান।

বক্তব্য রাখেন, বাদল মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল পরিচালক মো. মাসুম বিল্লাহ, হাচান আলী পঞ্চায়েত কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আবুল বশার শরীফ, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন প্রশিক্ষক মো. রায়হান প্রমূখ।

প্রশিক্ষণে খান সাহেব আ. মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেন, বাদল মেমোরিয়ল ইন্টারন্যাশনাল স্কুল, হাচান আলী পঞ্চায়েত কিন্ডর গার্টেন, পূর্ব ধাওয়া আদর্শ হাওলাদার কিন্ডার গার্টেন, নদমুলা কিন্ডার গার্টেন, রাজপাশা কিন্ডার গার্টেন ও আব্দুস সোবাহান কিন্ডার গার্টেন এর শিক্ষকবৃন্দ অংশ নেয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial