Saturday, June 9th, 2018
মঠবাড়িয়ার ধানীসাফায় মহিউদ্দিন মহারাজের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ এর সৌজন্যে জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নে আজ শনিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধানীসাফা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। দোয়া মোনাজাত পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম সেলিম মিয়া, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় পার্টি’র ইফতার মাহফিল
পিরোজপুরে জাতীয় পার্টির আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে শনিবার শহরের কুটুমবাড়ী কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) সদস্য সচিব সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। মো. তৌহিদ উদ্দিন শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আকন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম কিসমত, পিরোজপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, জাতীয় পর্টির জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম বাদশা, জাতীয় যুব সংহতি সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন (তোতা) প্রমূখ।
ইন্দুরকানীতে জমে উঠেছে ঈদের বাজার
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ইন্দুরকানীতে জমে উঠেছে ঈদের বাজার। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন বস্ত্র বিতান, কসমেটিক্স, দর্জির দোকান, জুতার দোকান ও জুয়েলারীর দোকানগুলোতে কেনাকাটার ভিড় পড়েছে। ইন্দুরকানী সদর বাজারের পোষাকের দোকানগুলোতে এবছর মেয়েদের ভিআইপি, বাহারী, চ্যাম্পিয়ন, পালকি, পারাবত, পাতা বাহারীর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। উপজেলার খান বস্ত্রালয়, ইমা গার্মেন্টস, উৎসব গার্মেন্টস এন্ড বস্ত্র বিতান, লাকী সুপার মার্কেট এন্ড বস্ত্রালয়, তানিয়া বস্ত্রালয়, ভাই ভাই বস্ত্রালয়, মুনান সু স্টোর, রিয়াজ সু স্টোর, লিমন কসমেটিক্স, মিরাজ কসমেটিক্স এন্ড ভ্যারাইটিজ স্টোর, সুমন কসমেটিক্স স্টোর, সামিয়া জুয়েলার্স, সুমন জুয়েলার্সসহ উপজেলার বিভিন্নবিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় মহানামযজ্ঞ কমিটির প্রস্তুতিমূলক সভা
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় মহানামযজ্ঞ কমিটির উদ্যোগে ১০৬তম মহানামযজ্ঞের দিন নির্ধারণ ও দল বায়নার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মঠবাটীর রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন মা সারদা সেবা সংঘের সভাপতি পরিতোষ রায়। মহানামযজ্ঞ কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরকারের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন, রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, নবারুণ মহিলা সংঘের প্রতিষ্ঠাতা প্রজিৎ কুমার রায়, দুলাল বিশ্বাস, অধীর বিশ্বাস, দুলাল বাছাড়, বিকাশ বাছাড়, বিবেক ধর, পিন্টু ধর, প্রশান্ত রায়, পংকজ রায়, আশিষ রায় চৌধুরী, বিপুল সরকার, শিবপদ রায়, স্বপন রায়, শ্যাম মন্ডল, গৌর মন্ডল, প্রশান্ত মন্ডল, প্রভাতবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় শিক্ষক প্রশিক্ষণ
শনিবার ভান্ডারিয়া উপজেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে ভান্ডারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন যুগ্ম মহাসচিব মো. আশরাফ তালুকদার, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন সহ-শিক্ষা সচিব এইচ এম মনোয়ার হোসেন রুমান। বক্তব্য রাখেন, বাদল মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল পরিচালক মো. মাসুম বিল্লাহ, হাচান আলী পঞ্চায়েত কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আবুল বশার শরীফ, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন প্রশিক্ষক মো. রায়হান প্রমূখ। প্রশিক্ষণে খান সাহেব আ. মজিদবিস্তারিত পড়ুন
