পিরোজপুরের ভান্ডারিয়ায় যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ|
সোমবার রাত ৮টার দিকে উপজেলার তেলিখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়| তিনি তেলিখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেলিখালী ইউনিয়নের ১ ন¤^র ওয়ার্ডের ইউপি সদস্য|
পুলিশ সূত্রে জানা যায়, মিজানুর রহমানের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলা রয়েছে| ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে|
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেওয়ান জগলুল হাসান জানান, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামী মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে| প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে|
Please follow and like us:
« পিরোজপুর পৌরসভার ৭৯ কোটি টাকার বাজেট ঘোষণা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ মাদকসেবি গ্রেফতার »
