প্রধান সূচি

পিরোজপুরের ভান্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ : থানায় মামলা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়ীয়া এলাকায় সরকারি রাস্তার পাশে থাকা বন বিভাগের ১৩টি গাছ অবৈধভাবে বিক্রি ও কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিটাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব আল মাসুদ বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার মো. হাবিবুর রহমান ডাকুয়া, মো. বেলাল হোসেন আকন ও মো. হালিমসহ কয়েকজন মিলে সরকারি এসব গাছ আব্দুল আলিম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। বুধবার গাছ ক্রেতা আব্দুল আলিম চারজন শ্রমিককে গাছ কাটতে পাঠায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পুলিশ বেলায়েত খান নামে এক শ্রমিককে আটক করে এবং বাকি শ্রমিকেরা পালিয়ে যায়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত শ্রমিককে ছেড়ে দেওয়া হয়।
আটক বেলায়েত খান দাবি করেন, তিনি নির্দোষ। আব্দুল আলিম তাকেসহ অন্য শ্রমিকদের দিনমজুর হিসেবে গাছ কাটার জন্য পাঠিয়েছিলেন। গাছ কেনাবেচার বিষয়ে তিনি কিছুই জানেন না।
অভিযানের পর কেটে ফেলা সরকারি গাছগুলো জব্দ করা হয়েছে। তবে ঘটনার দিন সরকারি ছুটি থাকায় এ বিষয়ে স্থানীয় বন বিভাগের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তিরা এবং গাছ ক্রেতা আব্দুল আলিম পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভান্ডারিয়া থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial