প্রধান সূচি

Wednesday, October 21st, 2026

 

পিরোজপুরে বৃদ্ধকে মারধরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মো. ছালাম শেখ (৬১) নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার দুপুরে তাকে গ্রেফতারের পরে আইনী প্রক্রিয়া শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।আহত ছালাম শেখ বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাত ৯টার দিকে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের একটি পাঁকা সড়কে মো. ছালাম শেখকে মারধরের ঘটনা ঘটে। এসময় বাড়ি ফেরার পথে কয়েকজনের সঙ্গে ছালাম শেখের কথা-কাটাকাটি হয়।বিস্তারিত পড়ুন


পিরোজপুরের ভান্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ : থানায় মামলা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়ীয়া এলাকায় সরকারি রাস্তার পাশে থাকা বন বিভাগের ১৩টি গাছ অবৈধভাবে বিক্রি ও কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিটাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব আল মাসুদ বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার মো. হাবিবুর রহমান ডাকুয়া, মো. বেলাল হোসেন আকন ও মো. হালিমসহ কয়েকজন মিলে সরকারি এসব গাছ আব্দুল আলিম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। বুধবার গাছ ক্রেতা আব্দুল আলিম চারজন শ্রমিককে গাছ কাটতে পাঠায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন।অভিযানকালে পুলিশ বেলায়েতবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ট্রলার ডুবি

নিখোঁজের তিনদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

পিরোজপুরের নাজিরপুরে কালীগঙ্গা নদীতে ট্রলার ডুবি ঘটনায় নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজের তিনদিন পর রিনা বেপারী (৩৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার সকাল ৯টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মধুরাবাদ এলাকায় নদীতে ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় শনাক্ত করেন।রিনা বেপারী জেলার নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর স্ত্রী।গত ১৯ অক্টোবর রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় যাত্রী ও মোটর সাইকেল বোঝাই একটি ট্রলার ডুবে যায়। এতে গৃহবধূ রিনা বেপারী ও তার ৯ বছরের মেয়ে আদ্রিতা বেপারী নিখোঁজ হয়।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial