Tuesday, June 23rd, 2026
পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা
পিরোজপুর জেলাকে অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) হিসেবে গড়ে তোলার উদ্যোগ এবং রেললাইন স্থাপনের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে পিরোজপুর জেলা বিএনপি|মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিলাস চত্বরে গিয়ে শেষ হয়| পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা|পথসভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত| সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান|এসময় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুরের সামগ্রিকবিস্তারিত পড়ুন
কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ মাদকসেবি গ্রেফতার
পিরোজপুরের কাউখালী উপজেলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ৬ মাদকসেবিকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কাউখালী বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাউখালী থানা পুলিশ। অভিযানে মো. মোস্তাফিজুর রহমান পিন্টু’র বাসভবনে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- মো. মোস্তাফিজুর রহমান পিন্টু (৩৫), পিতা- মৃত আজগর আলী, কাউখালী মুক্তারকাঠী এলাকা; হৃদয় কুমার দাস (২৮), পিতা- মানিক কুমার দাস, মহিষকান্দি, কাঠালিয়া, ঝালকাঠি; প্রবীর বিশ্বাস (৩৯), পিতা- জহরবিস্তারিত পড়ুন
পিরোজপুরের ভান্ডারিয়ায় যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ|সোমবার রাত ৮টার দিকে উপজেলার তেলিখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়| তিনি তেলিখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেলিখালী ইউনিয়নের ১ ন¤^র ওয়ার্ডের ইউপি সদস্য|পুলিশ সূত্রে জানা যায়, মিজানুর রহমানের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলা রয়েছে| ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে|ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেওয়ান জগলুল হাসান জানান, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামী মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে|বিস্তারিত পড়ুন
