প্রধান সূচি

পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা

পিরোজপুর জেলাকে অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) হিসেবে গড়ে তোলার উদ্যোগ এবং রেললাইন স্থাপনের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে পিরোজপুর জেলা বিএনপি|
মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিলাস চত্বরে গিয়ে শেষ হয়| পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা|
পথসভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত| সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান|
এসময় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুরের সামগ্রিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য রেললাইন স্থাপন এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ| এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকান্ড আরও গতিশীল হবে|
এসময় জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহীন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন|

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial