প্রধান সূচি

পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন

পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা।
বুধবার সকালে পুরাতন কালেক্টরেট ভবনে অবস্থিত মহিলা পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মহিলা পরিষদ, পিরোজপুর জেলা শাখার লিগাল এইড সম্পাদক নাসরিন আক্তার।
লিখিত বক্তব্যে সাম্প্রতিক সময় পিরোজপুর জেলায় বাল্যবিবাহ, যৌন হয়রানি, ধর্ষণ, গণধর্ষণ প্রভৃতি উপস্থাপন করা হয়।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক চান, সিনিয়র সাংবাদিক এডভোকেট মাহমুদ হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন এর পিরোজপুর জেলা শাখা সভাপতি কাজী মুজিবুর রহমান, পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, শুপ্র এর সভাপতি মাইনুল হাসান মুন্না, অবসরপ্রাপ্ত শিক্ষক লুৎফুর রহমান, অ্যাডভোকেট সাইদুর রহমান টিটো, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদের সভাপতি খালেদা আক্তার হেনা। এসময় জেলা মহিলা পরিষদের সম্পাদক মিনারা মাহবুব, সদস্য মাতোয়ারা বেগমসহ মহিলা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial