প্রধান সূচি

Wednesday, November 25th, 2026

 

দুর্ভোগে ৩০ হাজার মানুষ

৩১ বছরেও পাকা হয়নি হেড়মা-দেবরাজ বাজার সড়ক

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের হেড়মা বাজার থেকে দেবরাজ নতুন বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা মাটির সড়ক। বৃষ্টি হলেই সড়কজুড়ে সৃষ্টি হয় হাঁটসমান কাদা। চলাচলের অনুপযোগী হয়ে পড়ে পুরো রাস্তা। প্রায় ৩০ হাজার মানুষের বসবাস এই এলাকায়। তাদের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান ভরসা এই সড়ক। বছরের পর বছর এমন দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। বিশেষ করে বর্ষা মৌসুমে ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে।স্থানীয়দের দাবি, ১৯৯৫ সালে বেড়িবাঁধ নির্মাণের পর থেকে এ সড়কে উল্লেখযোগ্য কোনো উন্নয়নবিস্তারিত পড়ুন


পিরোজপুরে অর্থনৈতিক শুমারি’র ফলাফল প্রকাশ ও বিএসবিআর বিষয়ক সেমিনার

পিরোজপুরে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর ফলাফল প্রকাশ এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সেমিনারে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর ফলাফল তুলে ধরা হয়। পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকান্ড, শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণ, হালনাগাদ এবং পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টারের (বিএসবিআর) গুরুত্ব ওবিস্তারিত পড়ুন


দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আনিছুর রহমান আনিচ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট সমাজসেবক আনিছুর রহমান (আনিচ)। দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা, সামাজিক কর্মকান্ড এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে ইউনিয়নজুড়ে তাকে নিয়ে আলোচনা চলছে বলে স্থানীয় পর্যায়ে জানা গেছে।আনিছুর রহমান আনিচ পরপর তিনবার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন।তার সমর্থকদের মতে, দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এবং এলাকার মানুষের সুখ-দু:খে পাশে থাকার মানসিকতা তাকেবিস্তারিত পড়ুন


কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমে আবির্ভাব উৎসব শুরু

রাস পূর্ণিমা উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসবকে ঘিরে পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিনব্যাপী বার্ষিক উৎসব শুরু হয়েছে। বুধবার সকালে এ উৎসবের উদ্বোধন করা হয়।প্রতিবছর রাস পূর্ণিমায় এ উৎসব অনুষ্ঠিত হয়। বুধবার সকালে হাজার হাজার ভক্তের অংশগ্রহণে সঙ্ঘের পতাকা উত্তোলনের পর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাউখালী বন্দর প্রদক্ষিণ করে।অনুষ্ঠানের শুরুতে অনলাইনে যুক্ত হয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর উৎসবের উদ্বোধন করেন এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।শোভাযাত্রায় নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial