Editor
পিরোজপুরে প্রবীণদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
পিরোজপুরে প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা উন্নয়ন নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সমন্বয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।Improved Income Security through Strengthened Intergenerational Groups for Older People in Bangladesh (ISIGOP) প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।রিকের বিভাগীয় মহাব্যবস্থাপক মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইফতেখারুল ইসলাম শামীম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন. জেলা হাসপাতালের আরএমও ডা. মো নিজাম উদ্দিন, মহিলা বিষযক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল। অনুষ্ঠান সঞ্চালনাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।মঙ্গলবার দিনব্যাপী মশক নিধন অভিযানে পৌর এলাকার বিভিন্ন ডোবা, নালা ও ড্রেনের জলাবদ্ধতা নিরসন, আগাছা অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করা হয়।এ সময় জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, পিরোজপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইফতেখারুল ইসলাম শামীম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলামসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নিখোঁজের একদিন পর বিপুল সিকদার (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের গয়েশকাঠী গ্রামে বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত বিপুল সিকদার ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা বিনোদ সিকদারের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন বিপুল। পরিবারের সদস্যরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার দুপুরে বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি বিপুল সিকদারের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৪৯২ কর্মী এবং ৪৯ সুপারভাইজার নিয়োগ
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের জন্য পিরোজপুরে ৪৯২ জন তথ্য সংগ্রাহক ও ৪৯ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রস্তুতি ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরতে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে জানানো হয়, জেলার ৭টি উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রাহক ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে পরিবারগুলোর তথ্য সংগ্রহ ও তদারকির দায়িত্ব পালন করবেন। প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হবে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, তথ্য সংগ্রাহক হিসেবে পিরোজপুরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় আলীম মাদ্রাসায় ৪ শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ
পিরোজপুরে মঠবাড়িয়ার তাফালবাড়িয়া হাসানিয়া আলীম মাদ্রাসার ৪ জন শিক্ষকের বিরুদ্ধে জাল নিবন্ধন সনদে চাকরির অভিযোগ উঠেছে। এছাড়া নানাবিধ অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এ শিক্ষা প্রতিষ্ঠনটি। পিরোজপুর জেলা শিক্ষা অফিসের পরিদর্শক তাপস কুমার নিজেই এ অনিয়ম ও দুর্নীতির বিষয়ে হতাশা প্রকাশ করেছেন এবং উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার কথা বলেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষক-কর্মচারী ২১ জন থাকলেও বহু বছর ধরে ৭ জনের বেশি শিক্ষক কর্মচারী উপস্থিত থাকেন না। অনিয়মিত শিক্ষকরা বিল-বেতন বা বিশেষ কোন সময় প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে পেছনের দিনের স্বাক্ষর করেন। এমনকি বিভিন্ন সময় বেতন-ভাতা উত্তোলনেও জালবিস্তারিত পড়ুন
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশ ও মানুষের স্বার্থে ব্যয় করতে হবে।রবিবার বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। তিনি জানান, সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।সভায় প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তারাদের উদ্দেশ্যে বলেন, আপনারা অনেকগুলো প্রকল্প নিয়েছেন, অনেক টার্গেট ঠিক করেছেন। সেই লক্ষ্য অর্জনে সরকার বাজেট বরাদ্দ দেবে। কিন্তুবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।রবিবার বিকেল ৩টায় পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সঞ্চালনা করেন সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।সভায় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা ও উৎসব উদ্যাপন, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।এ সময় নেতারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও নির্বিঘ্নে পালনের অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস এবংবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় বিদ্যালয়ে ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি বিভাগে শিক্ষক থাকলেও দীর্ঘ ৭ বছর ধরে কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীরা তথ্য যোগাযোগপ্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ে শিক্ষা বঞ্চিত হয়ে আসছে।জানা গেছে, আইসিটি বিভাগের সহকারী শিক্ষক মো. কেএম জামাল হায়দার ব্যবহারিক ক্লাশ করেন না। তিনি কম্পিউটার শিক্ষক হলেও তার এ বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। তিনি ২০১৯ সাল থেকে চোখের দৃষ্টি হারালে ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করে কোনোমতে দৃষ্টিশক্তি আছে। তার সুস্থতার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে সুস্থ হওয়ার রেজুল্যুশন থাকলেও তিনি আজ পর্যন্ত সুস্থ হতে পারেন নি। তার পরিবর্তে ২০২৪ সালে হৃদয় হাওলাদারবিস্তারিত পড়ুন
সিনিয়র সাংবাদিক আমীর খসরুর ইন্তেকাল
দেশের প্রখ্যাত কুটনৈতিক সাংবাদিক আমীর খসরু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ……. রাজিউন)। শনিবার সন্ধ্যায় তিনি ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিলো ৬২ বছর। মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে সপ্তাহকাল ধরে হাসপাতালের আইসিইউতে আমীর খসরু চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও স্ত্রী এবং দুই বোন রেখে গেছেন।দৈনিক ইত্তেফাকের কুটনৈতিক সাংবাদিক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। শেষ জীবনে তিনি ভয়েজ অব আমেরিকার বাংলাদেশ সংবাদদাতা পদে অত্যন্ত খ্যাতির সাথে এক সময় কাজ করেছেন। এছাড়া চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার, দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন।দৈনিক আজাদ থেকে ঢাকায় তার সাংবাদিকতাবিস্তারিত পড়ুন
কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান : ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় কচাঁ নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।শনিবার বিকেলে কচাঁ নদীসহ উপজেলার বিভিন্ন নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা আইনত নিষিদ্ধ।সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার কাউখালী উপজেলার ৫টি নদীর বিভিন্ন এলাকায়বিস্তারিত পড়ুন
