কাউখালীতে রং মেশানোর অপরাধে মাছ ব্যবসায়ীকে ৭ দিনের জেল
পিরোজপুরের কাউখালীতে মাছে বিষাক্ত রং মিশিয়ে বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সকালে কাউখালী উপজেলা শহরের সাপ্তাহিক বাজারের দিন দক্ষিন বাজারে উপজেলা প্রশাসনের অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. স্বজল মোল্লা এই দন্ড দেন।
ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪২ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত ব্যবসায়ী হলেন- কাউখালীর আইরন গ্রামের ইয়াকুব আলী মীরের ছেলে মেহেদী হাসান। এ সময় জব্দকৃত রং মিশ্রিত প্রায় ৮০ কেজি মাছ নষ্ট করে ফেলা হয়।
Please follow and like us:
« ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মিরাজুল ইসলামের মনোনয়নপত্র দাখিল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাকিস্তানের প্রধানমন্ত্রীরও লজ্জা লাগে »
