প্রধান সূচি

Monday, April 29th, 2024

 

পিরোজপুরের কলাখালীতে চেয়ারম্যান প্রার্থী বায়েজিদের গণসংযোগ

পিরোজপুরে উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগ, সভা-সমাবেশ, প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী তরুন সমাজসেবক, সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ও বর্তমান ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন। সোমবার বিকেলে তিনি পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কলাখালী বাজার, পথেরহাট বাজার, রাজারকাঠী বাজার, নগরবাড়ীসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। গণসংযোগ কালে চেয়ারম্যান প্রার্থী এস এস বায়েজিদ হোসেন এলাকার বাসিন্দা, দোকানদার, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কথা বলেন। তাদের কাছে নির্বাচনী প্রতিক দোয়াত-কলম মার্কায় ভোট চান। এ সময় কলাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. দিদারুজ্জামান শিমুল, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান,বিস্তারিত পড়ুন


পাকিস্তানের প্রধানমন্ত্রীরও লজ্জা লাগে

সম্প্রতি আমি দুটি বই পড়েছি। বই দুটি পুরোনো। কিন্তু আমি পড়েছি বিলম্বে। লেফটেন্যান্ট জেনারেল (অব.) এএকে নিয়াজির লেখা ‘দ্যা বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান’ এবং মেজর জেনারেল (অব.) খাদিম হোসেন রাজার লেখা ‘এ স্ট্রেঞ্জার ইন মাই ওউন কান্ট্রি’। ইশারা-ইঙ্গিতে দুজনই স্বীকার করেছেন, তখনকার পূর্ব পাকিস্তানের বাঙালিদের ওপর দিনের পর দিন বঞ্চনা আর নির্যাতনের কারণেই পাকিস্তান ভেঙ্গে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। আসলে বাংলাদেশের স্বাধীনতা লুকিয়ে ছিল পাকিস্তানের জন্মের ইতিহাসেই। দুইশ বছরের ব্রিটিশ রাজের পর ১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে স্বাধীন হয়েছিল ভারত ও পাকিস্তান। হিন্দু সংখ্যাগরিষ্ঠের জন্য ভারত আর মুসলমান সংখ্যাগরিষ্ঠের জন্য পাকিস্তান। সেইবিস্তারিত পড়ুন


কাউখালীতে রং মেশানোর অপরাধে মাছ ব্যবসায়ীকে ৭ দিনের জেল

পিরোজপুরের কাউখালীতে মাছে বিষাক্ত রং মিশিয়ে বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে কাউখালী উপজেলা শহরের সাপ্তাহিক বাজারের দিন দক্ষিন বাজারে উপজেলা প্রশাসনের অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. স্বজল মোল্লা এই দন্ড দেন। ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪২ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত ব্যবসায়ী হলেন- কাউখালীর আইরন গ্রামের ইয়াকুব আলী মীরের ছেলে মেহেদী হাসান। এ সময় জব্দকৃত রং মিশ্রিত প্রায় ৮০ কেজি মাছ নষ্ট করে ফেলা হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial