Saturday, April 27th, 2024
সবার চাওয়া একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও পক্ষপাতহীন উপজেলা পরিষদ নির্বাচন : নির্বাচন কমিশনার আহসান হাবিব খান
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, সারাদেশের মানুষ ও রাজনৈতিক দলসহ সবার চাওয়া একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও পক্ষপাতহীন নির্বাচন। নির্বাচন কমিশন চায় দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরপেক্ষতা ও ঐক্যান্তিকতা এবং পূর্ণদক্ষতার সাথে যার যার দায়িত্ব আইন সঙ্গতভাবে পালন করবেন। অন্যথায় নির্বাচন কমিশন নির্বাচনে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। শনিবার বিকেলে পিরোজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় তিনি আরও বলেন, পিরোজপুর জেলায় ৭টি উপজেলায় তিন ধাপে উপজেলা নির্বাচনে ইভিএমএ ভোট গ্রহণ করা হবে। ইভিএমএ ভোট গ্রহণ অবশ্যই জালভোটবিস্তারিত পড়ুন
পিরোজপুর শহরে চেয়ারম্যান প্রার্থী বায়েজিদের গণসংযোগ
পিরোজপুরে উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগ, সভা-সমাবেশ, প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের গণসংযোগ। বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় গিয়ে গণসংযোগ করে চলছেন তারা। শনিবার দুপুরে পিরোজপুর শহরের শান্তনা পোল, সদর রোড, সিও অফিস মোড়, নতুন বাসষ্ট্যান্ড বাইপাসসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। গণসংযোগ কালে চেয়ারম্যান প্রার্থী এস এস বায়েজিদ হোসেন এলাকার বাসিন্দা, দোকানদার, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কথা বলেন। তাদের কাছে ভোটবিস্তারিত পড়ুন
