পিরোজপুর শহরে চেয়ারম্যান প্রার্থী বায়েজিদের গণসংযোগ
পিরোজপুরে উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগ, সভা-সমাবেশ, প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের গণসংযোগ। বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় গিয়ে গণসংযোগ করে চলছেন তারা।
শনিবার দুপুরে পিরোজপুর শহরের শান্তনা পোল, সদর রোড, সিও অফিস মোড়, নতুন বাসষ্ট্যান্ড বাইপাসসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
গণসংযোগ কালে চেয়ারম্যান প্রার্থী এস এস বায়েজিদ হোসেন এলাকার বাসিন্দা, দোকানদার, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কথা বলেন। তাদের কাছে ভোট ও দোয়া চান।
এ সময় জেলা আওয়ামী লীগ নেতা গৌতম চৌধুরী, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হোসেন পিরু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল, সাবেক ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন খান সোহেল, সাগর সিকদারসহ পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
