প্রধান সূচি

প্রাণিসম্পদ উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টিতে পিরোজপুরে রিক’র সম্মিলিত উদ্যোগের আহ্বান

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে এগ্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিটের আওতায় প্রাণিসম্পদ উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সদর কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তালেবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার শিকদার।
এসময় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর প্রতিনিধিবৃন্দ, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, খামারি, ক্ষুদ্র উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর এগ্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, ক্ষুদ্র প্রাণিসম্পদ উদ্যোক্তা সৃষ্টি, খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং টেকসই কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। এছাড়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরা, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিসম্পদ উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial