পিরোজপুরে অর্থনৈতিক শুমারি’র ফলাফল প্রকাশ ও বিএসবিআর বিষয়ক সেমিনার
পিরোজপুরে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর ফলাফল প্রকাশ এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর ফলাফল তুলে ধরা হয়। পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকান্ড, শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণ, হালনাগাদ এবং পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টারের (বিএসবিআর) গুরুত্ব ও কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে অর্থনৈতিক শুমারির তথ্য যথাযথভাবে ব্যবহার এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরা হয়।
