কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও যুবদলের বিক্ষোভ
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি এবং ভান্ডারিয়ায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয় এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁন, শরিকতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি হেমায়েত উদ্দিন বেপারী, কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী তোফাজ্জল হোসেন টুলু, কলাখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি চান সরদারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ১৬ বছর ধরে লুটপাট করে বিদেশে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা পার্শ্ববর্তী একটি দেশে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের লুটের টাকা দিয়ে সন্ত্রাসীদের মাঠে নামিয়ে দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্যে সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।
এর আগে বেলা সাড়ে ১১ টায় জেলা যুবদলের উদ্যোগে স্থানীয় কৃষ্ণচূড়া মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয় এসে শেষ হয়।
মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব এবং চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুষার সরদার, যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সদস্য এমাম হোসেন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম বাবুসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ।
