প্রধান সূচি

পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে পিরোজপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে পিরোজপুর সদর হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি সচেতনতামূলক পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাইপাস সড়কে অবস্থিত পিরোজপুর ডায়াবেটিক সমিতির কার্যালয়ের গিয়ে শেষ হয়।
পরে সমিতি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুজনের সাবেক জেলা সভাপতি ও শিক্ষাবিদ প্রফেসর সেখ সাইদুর রহমান। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. মুনিরুজ্জামান নাসিম আলী।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিসের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাপন, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং প্রয়োজন অনুযায়ী রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরে জনসচেতনতা বাড়ানো জরুরি। এ জন্য সবাইকে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদের সচেতন করতেও এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial