প্রধান সূচি

Saturday, November 14th, 2026

 

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে এনসিপি’র আহ্বায়ক ও ৪ সাংবাদিকসহ বিজয়ী হলেন যারা

দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জেলা এনসিপি’র আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল ও বিভিন্ন পদে ৪ সাংবাদিকসহ ২১জন বিজয়ী হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০১ জন ভোটারের মধ্যে ৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাগেরহাট জেলা এনসিপি’র আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এসকেন্দার হোসেন পেয়েছেন ৩৩ ভোট।অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মো. আশিকুর রহমান। তার নিকটতমবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে শনিবার সকালে পিরোজপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সকালে পিরোজপুর সদর হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি সচেতনতামূলক পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাইপাস সড়কে অবস্থিত পিরোজপুর ডায়াবেটিক সমিতির কার্যালয়ের গিয়ে শেষ হয়।পরে সমিতি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেনবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা পরিষদের চারতলা ভবন থেকে নিচে পড়ে মো. জসিম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ৫ম তলার নির্মাণকাজ শুরুর প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট তৈরির কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শুক্রবার রাতে উপজেলা পরিষদের নতুন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম পাশের কাউখালী উপজেলার মো. ইদ্রিস আলীর ছেলে।জানা গেছে, নেছারাবাদ উপজেলা পরিষদের নতুন চারতলা ভবনের ৫ম তলা নির্মাণের কাজ পেয়েছে পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কে. কে. এন্টারপ্রাইজ। নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট তৈরিরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial