প্রধান সূচি

বাড়ির সামনে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত

বাড়ির সামনে অটোরিকশায় বসে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন নজরুল শেখ (৪৫) নামে এক অটোচালক। পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর গ্রামে রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে একটি নির্মাণসামগ্রী বোঝাই ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় নজরুলের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নজরুল ভৈরমপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ছত্তার শেখের ছেলে।
পুলিশ রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial