Sunday, November 15th, 2026
বাড়ির সামনে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত
বাড়ির সামনে অটোরিকশায় বসে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন নজরুল শেখ (৪৫) নামে এক অটোচালক। পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর গ্রামে রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে একটি নির্মাণসামগ্রী বোঝাই ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় নজরুলের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নজরুল ভৈরমপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ছত্তার শেখের ছেলে।পুলিশ রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
পিরোজপুরের ভান্ডারিয়ায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি করিম সিকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের দক্ষিণ তেলিখালী তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত করিম সিকদার দক্ষিণ তেলিখালী গ্রামের মৃত মোকলেছ সিকদারের ছেলে।এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর দুপুর আনুমানিক দেড়টার দিকে শিশুটি কঁচা নদীর তীরে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত করিম সিকদার তাকে বলপূর্বক পাশের ঝোপের ভেতরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন শিশুটির বাবা। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ২০বিস্তারিত পড়ুন
