Editor
পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক মোয়াজ্জেম হোসেন হেলাল, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এবং বরিশাল অঞ্চল টিমের অধ্যাপক শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।সম্মেলনে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আগামী দিনের নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে রুকনরা ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের প্রদত্ত ভোটের ভিত্তিতে জেলা জামায়াতের আগামী দিনের দায়িত্বশীল নির্বাচন করা হবে।
ভান্ডারিয়ায় হানি ট্রাপের অভিযোগে তিনজন গ্রেপ্তার
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক ব্যবসায়ীকে হানি ট্রাপে ফেলে মারধর, ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ এবং অর্থ আদায় ও ব্ল্যাকমেইলের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উত্তর পূর্ব ভান্ডারিয়া এলাকার মো. ফখরুল ইসলাম মিলন চাপরাশির ছেলে মো. সজিব (২৫), একই এলাকার আমজাদ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান রনি (৩৫) এবং মারিয়া আক্তার (ছদ্মনাম)। তাদের সবার বাড়ি ভান্ডারিয়া থানার এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাজারসংলগ্ন রিজার্ভ পুকুরপাড় এলাকায় ইলেকট্রিক ব্যবসায়ী মানবেন্দ্র রায় মুন্না (৩৪)কে কৌশলে হানি ট্রাপে ফাঁসানো হয়। পরে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও দেখিয়েবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নাজিরপুরে র্যালি ও আলোচনা সভা
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে পিরোজপুরের নাজিরপুরে প্রবীণদের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রবীণদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন তমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহবুব, নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান, রিকের জোনাল ম্যানেজার আখতারুজ্জামান, প্রবীণ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক রহমান, এরিয়া ম্যানেজার শামসুদ্দিন জামান।অনুষ্ঠানে নাজিরপুর উপজেলার ৯টি ইউনিয়নের ৯০ জন প্রবীণ সদস্য অংশ নেন। সভায় বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা, নিরাপত্তাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়
পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। অপরাধ দমনে প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে।তিনি বলেন, পূর্বের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করা হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এমবিস্তারিত পড়ুন
পিবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
যথাযোগ্য মর্যাদায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) প্রথমবারের মতো বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আলোচনা সভা এবং পরবর্তীতে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আকরামুজ্জামান, পিবিপ্রবির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মুহাম্মদ মাহাবুবুস সোবহান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা, পরিসংখ্যান বিভাগের প্রভাষক সুমাইয়া সুলতানা, লিয়াজোঁ ও প্রটোকল অফিসার মাহবুব উল হাসান, সেকশনবিস্তারিত পড়ুন
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ইভটিজিং এর প্রতিবাদ করায় মো. ইমাম হোসেন (২৭) নামে এক ছাত্রদল নেতাকে ডেকে নিয়ে মারধর ও কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহত ইমাম হোসেনকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রবিবার সন্ধ্যার পর উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের অলঙ্কারকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ইমাম হোসেন বাদী হয়ে সাকিব, তার বড় ভাই মো. সাইফুল, বাবা মো. ওহাব আলী এবং সাইফুলের স্বজন মো. খোকন নামে ৪ জনের বিরুদ্ধে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আহত ইমাম হোসেন স্বরূপকাঠিবিস্তারিত পড়ুন
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা : ঘরের মালামাল লুট
পিরোজপুরের কাউখালী উপজেলায় জেসমিন বেগম (৫০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর ঘরের আলমারি ভেঙে মূল্যবান মালামাল লুট করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।শনিবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত জেসমিন বেগম ওই এলাকার বাসিন্দা এবং সাবেক পুলিশ কনেষ্টেবল মৃত কেরামত আলীর স্ত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির বাগানে সুপারি পাড়তে আসেন শ্রমিক মাহাফুজ। দীর্ঘ সময় ডাকাডাকি করেও জেসমিন বেগমের কোনো সাড়া না পেয়ে তিনি ঘরের ভেতরে খোঁজ নিতে যান। ঘরে ঢুকে খাটেরবিস্তারিত পড়ুন
মাছ ধরার ট্রলারে মিলল ভারতীয় শাড়ি-লুঙ্গি, পাঞ্জাবি
পিরোজপুরের বলেশ্বর নদীতে মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রলারটি আটক করা হয়। তবে ট্রলারে থাকা মাঝিসহ ৪/৫ জন পালিয়ে যায়।শুক্রবার গভীর রাতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকা থেকে ট্রলারটি আটক করা হয়।পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম জানান, শুক্রআর রাত ৩টার দিকে বরগুনা জেলার পাথরঘাটা এলাকা থেকে আসা সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে কোস্ট গার্ড সদস্যরা। পরে পিরোজপুর সদর থানার পুলিশের সহযোগিতায় সদর উপজেলারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে চ্যানেল আই এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা ...
অপরাধ খবরের ভিড়ে উন্নয়ন ও উৎপাদনশীলতার সাংবাদিকতায় চ্যানেল আই পথিকৃৎ
‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে চ্যানেল আই-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পিরোজপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম (সেবা)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এসবিস্তারিত পড়ুন
জেলা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও বর্জ্য অপসারণ যানবাহন দিয়েছে জেলা পরিষদ
পিরোজপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার, জরুরি চিকিৎসা সামগ্রী ও বর্জ্য অপসারণ যানবাহন প্রদান করা হয়েছে।বুধবার দুপুরে বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, পিরোজপুর জেলা সদর হাসপাতালে প্রতিদিন ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী সেবা নিতে আসেন। অতিরিক্ত রোগীর চাপ সামলানো এবং হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সেবার মান বজায় রাখতে জেলা পরিষদ এ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।জেলা পরিষদের অনুদান থেকে ১০টি মানসম্মত অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। এর মধ্যে পিরোজপুর সদর হাসপাতালে ৭টি, জেলা হার্টবিস্তারিত পড়ুন
