Tuesday, November 24th, 2026
জিয়ানগরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু
পিরোজপুরের জিয়ানগরে সড়কে অটোরিকশার চাপায় আবির (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বালিপাড়া-জিয়ানগর সড়কের মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবির জিয়ানগর সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া গ্রামের রাজিবের ছেলে। আহতরা হলেন- মরিয়ম (৩), নহা (১১) ও অটোরিকশাচালক মামুন শেখ (৫৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মায়ের সঙ্গে দক্ষিণ ইন্দুরকানী গ্রামে নানা মোয়াজ্জেম মোল্লার বাড়িতে বেড়াতে আসে আবির। মঙ্গলবার দুপুরে নানাবাড়ির সামনে সমবয়সী দুই শিশুর সঙ্গে খেলছিল সে। খেলার একপর্যায়ে বাড়ির সামনের সড়কে দৌঁড় দিলে বালিপাড়া থেকে জিয়ানগরগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়।বিস্তারিত পড়ুন
পিরোজপুরের বেকুটিয়া সেতুতে ট্রলি-মোটরসাইকেল দুর্ঘটনা : নিহত-৩
পিরোজপুরের ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী (বেকুটিয়া সেতু) সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। তাদের মধ্যে আপন দুই খালাতো ভাই রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত (২৩), সয়না-রঘুনাথপুর গ্রামের বাবর মাঝীর ছেলে সুনান মাঝী এবং সুনানের খালাতো ভাই কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদল মৃধার ছেলে সাজিদ মৃধা (২৩)।আহতরা হলেন- কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া এলাকারবিস্তারিত পড়ুন
