প্রধান সূচি

ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মওদুদ আহমেদ ওরফে শহীদ সরদার (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য মেদিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মওদুদ আহমেদ ওরফে শহীদ সরদার মধ্য মেদিরাবাদ গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বে একটি ডাকাতি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পিরোজপুর ও ভান্ডারিয়া থানার একটি যৌথ দল সোমবার রাতে মধ্য মেদিরাবাদ গ্রামের হরিদাসের বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মওদুদ আহমেদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও হেফাজত থেকে ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial