ভান্ডারিয়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়কের পাশের একটি ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পৌকখালী বাজারের পূর্ব পাশে ভান্ডারিয়া-কাঁঠালিয়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে কয়েকজন পথচারী ও স্থানীয় বাসিন্দা সড়কের পাশের ডোবায় একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি ভান্ডারিয়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ভান্ডারিয়া থানা ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল জানান, মরদেহটির পরিচয় শনাক্তে কাজ চলছে। ময়না তদন্তের জন্য মরদেহটি পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Please follow and like us:
« পিরোজপুর পৌর শ্মশানের কালী মন্দিরের প্রতিমা ভাংচুর ও মালামাল চুরি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) দাম কমলো এলপি গ্যাসের »
