Tuesday, June 2nd, 2026
দাম কমলো এলপি গ্যাসের
দাম কমলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ভোক্তাপর্যায়ে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মূল্য ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের দামও। আজ মঙ্গলবার জুন মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। বিইআরসির ঘোষণা অনুযায়ী, বেসরকারি খাতের এলপিজির ভোক্তাপর্যায়ে মূল্য প্রতি কেজি ১৫৭ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৫ টাকা। গত মে মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়কের পাশের একটি ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পৌকখালী বাজারের পূর্ব পাশে ভান্ডারিয়া-কাঁঠালিয়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে কয়েকজন পথচারী ও স্থানীয় বাসিন্দা সড়কের পাশের ডোবায় একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি ভান্ডারিয়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।ভান্ডারিয়া থানা ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল জানান, মরদেহটির পরিচয় শনাক্তে কাজ চলছে। ময়না তদন্তের জন্য মরদেহটি পিরোজপুর জেলাবিস্তারিত পড়ুন
