প্রধান সূচি

ভান্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১৫ দিনের কারাদন্ড

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক সেবনের অপরাধে মো. মাসুম হাওলাদার (২৮) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া ৭নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত মাসুম হাওলাদার ওই এলাকার হাওলাদার বাড়ির আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ভান্ডারিয়া এলাকায় অভিযান চালায় টহল পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় মাসুম হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং নগদ ৫০০ টাকা জরিমানার আদেশ দেন।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দন্ডপ্রাপ্ত মাসুম হাওলাদারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial