প্রধান সূচি

পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলার আসামির তন্ময় মিস্ত্রিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এসএম মনিরুজ্জামান এ রায় দেন।
কারাদন্ডপ্রাপ্ত আসামী তন্ময় মিস্ত্রি জেলার ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের উত্তম কুমার মিস্ত্রি ছেলে।
আদালত ও মামলার এজাহারের সূত্রে জানা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বেতাগী সিংহখালী কেশব লাল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। ২০২০ সালের ৫ ফেব্রæয়ারী সকালে নিজ বাড়ী থেকে প্রাইভেট পড়ার জন্য এক শিক্ষকের বাড়িতে যাওয়ার পথে সকাল ৯টার দিকে আসামী তন্ময় মিস্ত্রীর বাড়ীর দক্ষিণ পাশে পাকা রাস্তায় পৌঁছলে আসামী তন্ময় মিস্ত্রী কিশোরীকে তার সাথে কথা বলার ছলে কাছাকাছি আসে এবং তার মুখ চেপে ধরে। পরে স্থানীয় অমল মিস্ত্রীর বসতঘরের পূর্ব পাশের একটি রান্না ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। পরে ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পিরোজপুরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট রহিমা আক্তার হাসি। আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মো. শওকত হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial