প্রধান সূচি

আলমগীর হোসেনের সুস্থতা কামনায় পিরোজপুরে মুক্তিযোদ্ধা সংসদের দোয়া মাহফিল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দোহা মিলন ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু। মুক্তিযোদ্ধা মো. মির্জা জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা অধ্যক্ষ আলমগীর হোসেনের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে আলমগীর হোসেনের আশু রোগমুক্তি, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial