Tuesday, October 20th, 2026
প্রতিমন্ত্রী সোহেল মনজুরের ঘটনাস্থল পরিদর্শন
নাজিরপুরে ট্রলার ডুবি : শিশু’র মরদেহ উদ্ধার, মা নিখোঁজ
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মোটর সাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এক শিশু প্রাণ হারিয়েছে এবং তার মা এখনও নিখোঁজ রয়েছেন।মঙ্গলবার বেলা ১২টার দিকে দুর্ঘটনাকবলিত নাজিরপুরের শ্রীরামকাঠী ও নেছারাবাদের ভরতকাটী খেয়া ঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর।জানা যায়, সোমবার রাত ৯টার দিকে শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটর সাইকেল নিয়ে কালিগঙ্গা নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়। এতে জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকরবিস্তারিত পড়ুন
কাউখালীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরের কাউখালীতে স্বপন দেবনাথ (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শ্মশানঘাটের পাশের একটি রেইনট্রি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত স্বপন দেবনাথ কাউখালী উত্তর বাজারের ‘শ্রুতি’ নামের একটি টেইলারিং শপের মালিক ছিলেন। তিনি কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের কার্তিক দেবনাথের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকায় একটি গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় স্বপন দেবনাথের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা কাউখালী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েবিস্তারিত পড়ুন
আলমগীর হোসেনের সুস্থতা কামনায় পিরোজপুরে মুক্তিযোদ্ধা সংসদের দোয়া মাহফিল
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দোহা মিলন ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু। মুক্তিযোদ্ধা মো. মির্জা জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা অধ্যক্ষ আলমগীর হোসেনের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেনবিস্তারিত পড়ুন
