প্রধান সূচি

পিরোজপুরে প্রবীণদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত


পিরোজপুরে প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা উন্নয়ন নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সমন্বয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
Improved Income Security  through Strengthened Intergenerational Groups for Older People in Bangladesh (ISIGOP) প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
রিকের বিভাগীয় মহাব্যবস্থাপক মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইফতেখারুল ইসলাম শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন. জেলা হাসপাতালের আরএমও ডা. মো নিজাম উদ্দিন, মহিলা বিষযক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইএসআইজিওপি প্রকল্পের পিরোজপুর সমন্বয়কারী মইনুল আহসান মুন্না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রিকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফারুক রহমান, আশা’র এরিয়া ম্যানেজার মো. বাবুল হোসেন, উদ্দীপনের প্রোগ্রাম অফিসার অমিত বিশ্বাস, ইউপি প্যানেল চেয়ারম্যান শাহনাজ পারভীন, মো. আক্তারুজ্জামান সুমনসহ আন্ত:প্রজন্ম ক্লাবের প্রবীন ও নবীন সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সরকার বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, স্বাস্থ্যসেবাসহ নানা সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করেছে। কিন্তু বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবে অনেক প্রকৃত উপকারভোগী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিষ্ঠানিক সমন্বয় জোরদার হলে এই সেবা আরও সহজ ও স্বচ্ছ হবে।
উল্লেখ্য, জার্মান ফেডারেল মন্ত্রণালয় ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ) এবং হেল্পএজ জার্মানির আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পিরোজপুরে পাইলটিং আকারে দুই বছর ধরে বাস্তবায়িত হয়েছে। প্রকল্পটির সহযোগী হিসেবে রয়েছে জার্মান কো-অপারেশন ও অ্যাকশন ডয়েচল্যান্ড হিলফট।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial