ভান্ডারিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন
র্যালী, আলোচনা সভা, শিক্ষা মেলাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেলার ভান্ডারিয়া উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।
আজ বুধবার উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে স্থানীয় বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের হাতে “মান সম্মত শিক্ষা শেখ হাসিনার দিক্ষা” এ প্রতিপাদ্য সম্বলিত ব্যানার, প্লাকার্ড সহ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বাসষ্ট্যান্ড কালিমা চত্বর হয়ে স্থানীয় বিহারী স্কুল মাঠে শেষ গিয়ে শেষ হয়।
পরে স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন খান, সহকারী শিক্ষা অফিসার ফারহানা আফরোজ, মিজানুর রহমান, হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক হাওলাদার, সহকারী শিক্ষক মো. ওমর ফারুক ও শিক্ষার্থী মো. হাসান আহম্মেদ প্রমূখ।
আলোচনা সভা শেষে ৬৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনাতনে শিক্ষা মেলার উদ্বোধন করা হয়।
