কাউখালীতে জব্দকৃত বাগদা চিংড়ির রেনু পোনা অবমুক্ত
পিরোজপুরের চরখালী ফেরিঘাট থেকে বাগদা চিংড়ির ২০ লাখ রেণু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। আজ বুধবার সকালে জব্দকৃত চিংড়ির রেনু পোনা কাউখালীর সন্ধ্যা নদীতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহানের উপস্থিতিতে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. তফাজ্জ্বল হোসেন।
কোস্টগার্ড নেছারাবাদ কন্টিজেন্ট কমান্ডার মো. তফাজ্জ্বল হোসেন সিপিও জানান, বুধবার রাত সাড়ে তিনটার দিকে বিপুল পরিমান বাগদা চিংড়ির রেনু পোনা পিরোজপুর হয়ে বাগেরহাট ও সাতক্ষীরা পাঁচার হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে চরখালী ফেরিঘাটে তল্লাশী করে ২০টি ব্যারেল বোঝাই ২০ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। যার বাজার মূল্যে প্রায় ৬০ লাখ টাকা। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বাগদা চিংড়ির রেনু চোরাচালানকারীরা। পরে বুধবার সকালে জব্দকৃত বাগদা’র রেনু কাউখালীর সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়।
