Wednesday, March 7th, 2018
আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ আয়োজন
মানবতার সেবায় একজন ‘হাসি আপা’
‘হাসি আপা’ এই এক নামেই পরিচিত তিনি। রাস্তায় বেরুলেই সবাই সালাম দেয় হাসি আপাকে। ছোট-বড় সকলের কাছেই তিনি হাসি আপা, এই নামেই পরিচিতি, এই নামেই সমাদৃত। তবে পুরোনাম নাম কাজী রুহিয়া বেগম হাসি। তার কাছে ধনী গরীব, হিন্দু-মুসলিম বা বৌদ্ধ-খৃষ্টানের কোন ভেদাভেদ নেই। সমভাবেই সব শ্রেণীর মানুষকে ভালবাসেন এই পরোপকারী মহিলা। ১৯৫৪ সালের ৮ই ফেব্রুয়ারী টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে মাতুলালয় জন্মগ্রহন করেন। পিতার নাম কাজী আব্দুল করীম, মায়ের নাম হালিমা খাতুন। পিতা পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের শিষ্যা গ্রামের সন্তান কাজী আব্দুল করীম পেশায় ছিলেন একজন আইনজীবী এবং শিক্ষক।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান
“জ্ঞান শক্তি সমারুঢ় তত্তমালা বিভুষিতম! ঋক্তি মুক্তি প্রদাতারং তষ্মৈই শ্রী গুরুবে নমঃ” এই মন্ত্রকে হৃদয়ে ধারন করে শ্রীগুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচায্যবর শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব স্মরণে এবং বিশ্বশান্তি কামনায় পিরোজপুরের মঠবাড়িয়া শ্রীগুরু সঙ্ঘ ও কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দির কমিটির উদ্যোগে ৮ দিন ব্যাপী শ্রী শ্রী তারকবহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান বৃহস্পতিবার শুরু হবে। কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গনে এ মহানাম যজ্ঞানুষ্ঠানের মধ্যে রয়েছে বৃহস্পতিবার সকালে প্রাত:কালীন প্রার্থনা ও গুরু বন্দনা, শ্রীশ্রী গুরুগীতা পাঠ, শ্রীশ্রী গুরু দেবের পাদুকা উৎসব অনুষ্ঠানে আনয়ন, সকাল নটায় সঙ্ঘ পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালী, ভোগ বিনোদন, দুপুরে প্রসাদ বিতরণ,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে সিপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পিরোজপুরে কমিউনিষ্ট পার্টির (সিপিবি) ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি পিরোজপুর সদর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিপিবি’র জেলা কমিটির সাবেক সভাপতি ডা. তপন বসু। সভাপতিত্ব করেন সিপিবি’র সদর থানা কমিটির সভাপতি এডভোকেট বাহাদুর হোসেন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শ্যামল সরকার। বক্তব্য রাখেন, সিপিবি নেতা স্বপন চক্রবর্তী, হালিম সিকদার, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি শান্তনু হালদার, সদর উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ দাস, ছাত্রনেতা অভিক বসু প্রমূখ।
বাগেরহাটে মহানামকীর্ত্তন স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছোট সিংগা গ্রামে শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে আয়োজন করা মহানামকীর্ত্তন স্থাগিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে ছোট সিংগা গ্রামের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির কমিটির সেবকবৃন্দসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। গতকাল বুধবার বিকেলে মন্দির প্রাঙ্গনে এ মানববন্ধনের আয়োজন করা হলে হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিষ্ণুপুর ইউনিয়নের ছোট সিংগা গ্রামের মৃত. তুষার রায়ের পরিবার দীর্ঘদিন ধরে অবৈধভাবে মন্দির প্রাঙ্গনের জমি দখলের চেষ্টা চালাচ্ছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু গত ৬ মার্চ ছোট সিংগা শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গনে মহানামকীর্ত্তনের আয়োজনবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতা যুগোল কিশোর দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নুরুল হক। বক্তব্য রাখেন, আওয়ামী লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, উপাধ্যক্ষ আফসার আলী, আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, নির্মল মন্ডল, বিজন বিহারী সরকার, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, রুহুল আমিন বিশ্বাস, দিবাকর বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, এসএম মাজেদ, আওয়ামী লীগ নেতা আবুল বাশার বাবুলবিস্তারিত পড়ুন
পাইকগাছায় জাতীয় শিক্ষা মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে বুধবার সকালে বর্ণাঢ্য এক র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নূরুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট স. ম. বাবর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসারবিস্তারিত পড়ুন
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সরকারী মহিলা কলেজে আলোচনা সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান এর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে গতকাল বুধবার পিরোজপুর সরকারি মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুদ্দিন এর সভাপতিত্বে সকাল ১১টায় কলেজের নতুন ভবনের নীচ তলায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক মো. হাবীবুর রহমান, মো. আবু ইসহাক, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক এ.কে.এম মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, মো. কামরুজ্জামান প্রমুখ। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, একাদশ বিজ্ঞান শাখার শিক্ষার্থী সুমাইয়া ইসলাম ঐশী ও শান্তা সরকার পিংকি। সভা পরিচালনা করেন প্রভাষক মৌমিতাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় গোলাম কবির (৫৮) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের সবুজ নগর মহল্লায় নিজ বাসা থেকে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগানো তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিন কন্যা সন্তানের জনক নিহত স্কুল শিক্ষক পার্শ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও ১১১নং পূর্ব ঘটিচোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুলিশ লাশের ময়না তদন্তের জন্য বুধবার সকালে জেলা মর্গে প্রেরণ করেন। জানা গেছে, শিক্ষক গোলাম কবিরের স্ত্রী ৫৮নং ঘটিচোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুরজাহান বেগম মুন্নী স্কুল ছুটি শেষে বাবার গিয়েবিস্তারিত পড়ুন
মুক্তিপণ দিয়ে ফিরে এলো মঠবাড়িয়ার তিন জেলে
মুক্তিপণের টাকা পরিশোধ করে ফিরে এলো পিরোজপুরের মঠবাড়িয়ার তিন জেলে। গত ৪ মার্চ রাতে বলেশ্বর নদীতে মাছ ধরতে যাওয়া অপহৃত তিন জেলে বনদস্যুদের নগদ টাকা, চাল, ডাল ও বাজার দিয়ে ছাড়া পেয়েছে। ৫ মার্চ সোমবার রাতে অপহৃত ইউনুসকে স্বজনরা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনে। বাকী দু’জন নিজাম ও রেজাউলকে ৬ মার্চ মঙ্গলবার দুপুরে ছেড়ে দেয়া হয়। ফিরে আসা অপহৃত জেলেরা ও তার স্বজনরা ভয়ে মুক্তিপণের বিষয়ে মুখ না খুললেও স্থানীয় ইউপি সদস্য আফজাল বেপারী জানান, বলেশ্বর নদী থেকে তিন জেলেকে অপহরণের পর সুন্দরবনের গভীর অরণ্যে নিয়ে গাছের সাথে শিকল দিয়ে বেঁধেবিস্তারিত পড়ুন
কাউখালীতে গাড়ী পোড়ানো মামলায় সব আসামী খালাস
পিরোজপুরের কাউখালী উপজেলায় গাড়ি পোড়ানোর একটি মামলায় উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক রুহুল আমিন গাজী, বিএনপি নেতা উজ্জ্বল ডাকুয়া, ছাত্রদল নেতা মাওলাদ হোসেন মইন তালুকদারসহ ৭ জন নেতা-কর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল বুধবার পিরোজপুরের দ্বিতীয় যুগ্ন জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন। এ মামলায় ৭ জন আসামি ছিলেন। ২০১৫ সালে বিএনপি-জামায়াত জোটের সরকার বিরোধী আন্দোলন চলাকালে ৫ ফেব্রুয়ারী উপজেলার আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় গভীর রাতে পাকিং করা একটি পিকআপ ভ্যানে আগুন লাগানোর ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জনকে আসামী করে একটি মামলা হয়।
