পাইকগাছায় জাতীয় শিক্ষা মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে বুধবার সকালে বর্ণাঢ্য এক র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নূরুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট স. ম. বাবর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার তপন কর্মকার, নয়ন সাহা, শোভা রায়, ইসলামুল হক মিঠু, ঝংকার ঢালী, প্রধান শিক্ষক নূরুজ্জামান, রবীন্দ্রনাথ রায়, আশুতোষ কুমার মন্ডল, মিলিজিয়াসমিন ও সেলিনা পারভীন।
Please follow and like us:
« ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সরকারী মহিলা কলেজে আলোচনা সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা »
