প্রধান সূচি

প্রেসক্লাব পাইকগাছা এর কমিটি গঠন

খুলনার প্রেসক্লাব পাইকগাছা এর কার্যনির্বাহী কমিটি পুনগঠন করা হয়েছে। মঙ্গলবার ১১টায় নতুন বাজারস্থ প্রেসক্লাবের কার্যালয়ে কমিটি পুনগঠন করার লক্ষে প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে প্রকাশ ঘোষ বিধানকে সভাপতি (দৈনিক এশিয়া বাণী ও দৈনিক স্পন্দন) এবং আহম্মদ আলী বাঁচাকে সাধারণ সম্পাদক (দৈনিক পত্রদূত) করে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি গাজী আব্দুল আলীম (দৈনিক স্বদেশ বিচিত্রা), যুগ্ম সম্পাদক ফারুক হোসেন (দৈনিক স্বাধীন ভোর), কোষাধ্যক্ষ এম. এম. হাসানুজ্জামান (দৈনিক ক্রাইম বার্তা), দপ্তর সম্পাদক মামুন হোসেন (দৈনিক যশোর), পাঠাগার সম্পাদক প্রীতীশ মন্ডল (দৈনিক পিরোজপুর কন্ঠ), নির্বাহী সদস্য ইমদাদুল হক (দৈনিক তৃতীয় মাত্রা) ও সাহেব আলী (এস ডব্লিউ নিউজ)।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial