প্রধান সূচি

পাইকগাছায় উপকূল দিবস পালিত

পাইকগাছায় উপকূল দিবস পালিত হয়েছে। উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের সুরক্ষার জন্য জলবায়ু ন্যায্যতার দাবিতে পরিবেশবাদী সংগঠন বনবিবি এর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় নতুন বাজার চত্তরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বনবিবি’র সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। সভায় প্রধান অতিথি ছিলেন কবি ও ছড়াকার এ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি।
বিশেষ অতিথি ছিলেন, নতুন বাজার ব্যবসাহী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সমাজ সেবক শেখর রজ্ঞন ভদ্র।
আলোচনা সভায় বক্তৃতা করেন, রাবেয়া বেগম, উৎপল কর্মকার, গনেশ দাশ, আলম গাজী, আরিফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতি বছর ১২ নভেম্বর বাংলাদেশে বেসরকারিভাবে উপকূল দিবস পালন করা হয়। ১৯৭০ সালের এই দিনে প্রলয়ংকরী ভোলা সাইক্লোন ও জলোচ্ছ্বাসে নিহত লাখো মানুষের স্মরণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিনটি পালিত হয়ে আসছে।
অনুষ্ঠানের বক্তারা আরো বলেন, নিহতদের স্মরণ এবং উপকূলবাসীর জীবন-জীবিকার সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরতে উপকূলবাসীর পক্ষ থেকে ১২ নভেম্বরকে সরকারীভাবে উপকূল দিবস ঘোষণা করা হোক। জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং নদীভাঙনের ঝুঁকি মোকাবিলায় এই বিশাল জনগোষ্ঠীর সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই দিবসটির প্রধান উদ্দেশ্য। তাই উপকূল দিবস সরকারিভাবে পালন করলে উপকূলের সুরক্ষা, উপকূলের সংকট, সম্ভাবনা, বিকাশ ও নিরাপত্তা নিশ্চিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial