প্রধান সূচি

জিয়ানগরে ‘গ্রামীন উন্নয়নে পর্যটন‘ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরের জিয়ানগরে ‘গ্রামীন উন্নয়নে পর্যটন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং অতিরিক্তি কমিশনার (ভূমি) মো. অলিউর রহমানের সঞ্চালনায় বাংলাদেশ টুরিজম বোর্ড ও উপজেলা প্রশানের আয়েজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ৫টি গ্রুপে ভাগ করে অংশগ্রহণকারী জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিদের নিয়ে পৃথক বিষয় পর্যটনের স্পট নির্ধরণসহ ৫টি বিষয়ে মতামত প্রস্থাবনা আকারে উপস্থাপন করা হয়।
কর্মশালায় জিয়ানগর উপজেলায় পর্যটন ষ্পট হিসাবে কঁচা ও বলেশ্বর নদীর তীরবর্তী ১০টি স্থানের প্রস্তাবনা দেওয়া হয়। পর্যটকদের ভ্রমনের সুবিধার জন্য কি কি করণীয় সে বিষয়ে ব্যক্তি ও বেসরকারী সংস্থাকে সুযোগ দেওয়ার আহবান জানানো হয়েছে। এছাড়া এলাকার কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাকে তুলে ধরা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial