পিরোজপুর কন্ঠ
চিতলমারীতে জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করে কেক কাটা হয়। এরপর দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি র্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আমর হোসেন মিঠুর সঞ্চালণায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
সড়কের জমি দখল করে স্থাপনা নির্মাণ ও অবৈধভাবে মালামাল রাখায়
ইন্দুরকানীর তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
সড়কের দুই পার্শ্বের জমি দখল করে স্থাপনা নির্মাণ ও মালামাল রাখার অপরাধে ইন্দুরকানীর তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মোবাইল কোর্টর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ। বৃহস্পতিবার উপজেলার ইন্দুরকানী বাজার সংলগ্ন মৃধা বাড়ির সামনে প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে অবস্থিত মোঃ মিজানুর রহমান হাওলাদার ও মোঃ আবু হোসেনের স-মিল (করাত কল) প্রত্যেকটিকে ৫ হাজার টাকা এবং সড়কের পূর্ব পার্শ্বের মোঃ আলীম মাতুব্বরের ফার্নিচারের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, সড়কের দুই পাশ দখল করে কাঠের লগ, গাছের গুড়ি ও অন্যান্যবিস্তারিত পড়ুন
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ায়
নাজিরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের চূড়ান্ত অনুমোদন দেওয়ায় নাজিরপুরে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপিকে অভিনন্দন জানিয়ে এ আনন্দ মিছিল করা হয়। উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিয়ার রহমান চৌধুরী নান্নু ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপসের নেতৃত্বে পৃথক দুটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তারা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টিবিস্তারিত পড়ুন
আবরার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মঠবাড়িয়ায় ছাত্রদলের মিছিল
বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) এর মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসির দাবীতে মঠবাড়িয়ায় মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার সকালে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারী কলেজ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোকন মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সহ-সভপতি আল-আমিন নাজাত, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন সুমন, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক নাঈম ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিম মল্লিক প্রমুখ। বক্তরা বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) এর মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলকবিস্তারিত পড়ুন
কাউখালীতে সাত লাখ টাকার কারেন্ট জাল জব্দ
পিরোজপুরের কাউখালী উপজেলায় মা ইলিশ রক্ষায় উপজেলা মৎস্য বিভাগ, কাউখালী থানা পুলিশ ও নৌ পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যেগে সন্ধ্যা ও কচাঁ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্যে ৭ লাখ টাকা। বৃহস্পতিবার ভোরে সন্ধ্যা ও কচাঁ নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত ওই জাল দুপুরে কাউখালী লঞ্চ ঘাট সংলগ্ল মাঠে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মো. শাহাদাত ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল উপস্থিত ছিলেন।
বুয়েট ছাত্র আবরার হত্যাকারীদের বিচারের দাবিতে
ভান্ডারিয়া ছাত্র ইউনিয়নের মশাল মিছিল ও পথসভা
পিরোজপুরের ভা-ারিয়ায় বুধবার সন্ধ্যায় বুয়েটের ছাত্র আবরার হত্যাকারীদের বিচারের দাবিতে এক মশাল মিছিল বের করে ভান্ডারিয়া পৌর শহরের ওভার ব্রিজ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শাহানা মুন্নি, জেলার সাবেক সভাপতি খ.ম মিরাজ, সিলেট পলিটেকনিক্যাল কলেজের ছাত্র ইউনিয়নের আহবায়ক মো. রাফিন, ভান্ডারিয়া উপজেলা সদস্য খাদিজা আক্তার,মো.জাকারিয়া প্রমূখ। উল্লেখ্য, আবরার সম্প্রতি একটি স্ট্রাটাস দেয়ার ঘটনায় গত শনিবার রাতে দুর্বৃত্তদের হাতে খুন হয় বুয়েটের মেধাবী ছাত্র আবরার।
ইলিশ বিক্রি ও পরিবহন করার অপরাধে স্বরূপকাঠিতে চল্লিশ হাজার টাকা জরিমানা
স্বরূপকাঠিতে ইলিশ বিক্রি ও পরিবহন করার অপরাধে ৮ ব্যক্তিকে পাচ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ওই দন্ড প্রদান করেন। মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন যে, উপজেলার মিয়ারহাট বাজারে ইলিশ ও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে। খবর পেয়ে তিনি নেছারাবাদ থানার পুলিশ নিয়ে গভীর রাতে বাজারে অভিযানে নামেন। এসময় কয়েকটি ইলিশ ও বেশ কিছু সামুদ্রিক মাছ সহ মাছ বিক্রেতা ও মাছ পরিবহনকারি মোটবিস্তারিত পড়ুন
নালসোর ডিম মাছ ধরার টোপ হিসেবে ব্যবহার করায় জীববৈচিত্র হুমকির মুখে
পাইকগাছা সহ উপকূল অঞ্চলের বিভিন্ন বাগান থেকে নালসোর বাসা ভেঙে ডিম ও বাচ্চা সংগ্রহ করায় নালসোর বংশ বিস্তার যেমন বাধাগ্রস্থ হচ্ছে তেমনি জীববৈচিত্র হুমকির মুখে পড়ছে। উপকূলের অর্ধশতাধিক ব্যক্তি লাল পিঁপড়া বা নালসোর পিঁপড়ার ডিম বিক্রি করে জীবন জীবিকা চালাচ্ছে। পিঁপড়া বা পিপিলিকা হলো ফার্মিসিডি গোত্রের অন্তর্ভুক্ত সামাজিক কীট বা পোকা। বোলতা বা মৌমাছি পিঁপড়ার ঘনিষ্ট প্রজাতি। পৃথিবীতে এ পর্যন্ত ২২ হাজার প্রজাতির খোঁজ মিলেছে। যার মধ্যে সাড়ে ১২ হাজারটির শ্রেণি বিন্যাস করা হয়েছে। পৃথিবীর প্রায় সব স্থানেই পিঁপড়া দেখা যায়। পিঁপড়ারা ১শ মিলিয়ন বছর ধরে পৃথিবীতে বাঁশ করে। পিঁপড়ারাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে ২৫‘শ পিচ ইয়াবা ও এক লাখ ২০ হাজার টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
স্বরূপকাঠিতে ২৫ শত পিচ ইয়াবা ও নগদ এক লাখ ২০ হাজার টাকাসহ রেহেনা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পিরোজপুর জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে বালিহারী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রেহেনা বেগম উপজেলার বালিহারী গ্রামের আবুল কালাম শেখের স্ত্রী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. আহসান হাবিব জানান, ওই নারী ও তার ছেলে মিঠুন ওই দিন বিকাল ৩টার দিকে নিজ বাড়িতে বসে মাদক বেঁচা-কেনা করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমারা সেখানে অভিযান চালাই। আমাদের উপস্থিতি টের পেয়ে ওই নারী মাদক ব্যবসায়ীর ছেলে মিঠুনবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সিসি ক্যামেরার আওতায়
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সময় মত উপস্থিতিসহ হাসপাতাল চত্তরে দালাল ও ঔষধ প্রতিনিধিদের অবাধে বিচরণ ঠেকাতে স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৭টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পিরোজপুর জেলা পরিষদ সদস্য ও মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম-উল-হক এর উদ্যেগে এ ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ দ্বারসহ স্বাস্থ্য কর্মকর্তার কক্ষ, আউটডোর-ইনডোরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে। যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষ থেকে নিয়ন্ত্রণ ও নজরদারি করা হবে। জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজিম-উল-হক জানান, গরীব ও দুস্থ্য রোগীরা যাতে হাসপাতালে সু-চিকিৎসাবিস্তারিত পড়ুন
