Tuesday, October 8th, 2019
স্বরূপকাঠিতে ২৫‘শ পিচ ইয়াবা ও এক লাখ ২০ হাজার টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
স্বরূপকাঠিতে ২৫ শত পিচ ইয়াবা ও নগদ এক লাখ ২০ হাজার টাকাসহ রেহেনা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পিরোজপুর জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে বালিহারী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রেহেনা বেগম উপজেলার বালিহারী গ্রামের আবুল কালাম শেখের স্ত্রী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. আহসান হাবিব জানান, ওই নারী ও তার ছেলে মিঠুন ওই দিন বিকাল ৩টার দিকে নিজ বাড়িতে বসে মাদক বেঁচা-কেনা করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমারা সেখানে অভিযান চালাই। আমাদের উপস্থিতি টের পেয়ে ওই নারী মাদক ব্যবসায়ীর ছেলে মিঠুনবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সিসি ক্যামেরার আওতায়
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সময় মত উপস্থিতিসহ হাসপাতাল চত্তরে দালাল ও ঔষধ প্রতিনিধিদের অবাধে বিচরণ ঠেকাতে স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৭টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পিরোজপুর জেলা পরিষদ সদস্য ও মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম-উল-হক এর উদ্যেগে এ ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ দ্বারসহ স্বাস্থ্য কর্মকর্তার কক্ষ, আউটডোর-ইনডোরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে। যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষ থেকে নিয়ন্ত্রণ ও নজরদারি করা হবে। জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজিম-উল-হক জানান, গরীব ও দুস্থ্য রোগীরা যাতে হাসপাতালে সু-চিকিৎসাবিস্তারিত পড়ুন
মিঠু সভাপতি ॥ মুরাদ সাধারণ সম্পাদক
স্বেচ্ছাসেবক দলের পিরোজপুর জেলা কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পিরোজপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. আসাদুজ্জামান মিঠু সভাপতি সাইদুর রহমান মুরাদ সাধারণ সম্পাদক এবং আসিফ জামাল খান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া পিরোজপুর জেলা শাখার এ কমিটি অনুমোদন করেছেন। অনুমোদিত ১৭১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান শেখ, সহ-সভাপতি যথাক্রমে মো. বাহাদুর রহমান শেখ, সরদার সাইফুল ইসলাম, মো. মনিরুজ্জামান শেখ মনির, প্রদীপ মজুমদার, মো. আক্তারুজ্জামান রিপন, মো. সাইফুল ইসলাম পলাশ, মো. রুহুল আমিন মুন্সী, মো. রফিকুল ইসলামবিস্তারিত পড়ুন
