প্রধান সূচি

আবরার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মঠবাড়িয়ায় ছাত্রদলের মিছিল

বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) এর মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসির দাবীতে মঠবাড়িয়ায় মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার সকালে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারী কলেজ চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত পথসভায় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোকন মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সহ-সভপতি আল-আমিন নাজাত, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন সুমন, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক নাঈম ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিম মল্লিক প্রমুখ।

বক্তরা বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) এর মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial