প্রধান সূচি

মঠবাড়িয়ায় আন্ত:জেলা ডাকাতদলের সর্দার গ্রেপ্তার : পিস্তল ও ৬ ককটেল উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমবার রাত ২টার দিকে উপজেলার খয়ের ঘটিচোড়া গ্রামে নিজ বাড়ি থেকে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার মো. দুলাল সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দুলাল সরদার মঠবাড়িয়া উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আব্দুল খালেক সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামে অভিযান পরিচালনা করে ডাকাত সরদার দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশিকালে তার হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে একটি ম্যাগাজিন ব্যতীত পিস্তল এবং ৬টি ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. দুলাল মিয়ার বিরুদ্ধে ঝালকাঠি জেলায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির মামলা ছাড়াও একাধিক মামলা রয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুলাল মিয়া আš:ত্মজেলা ডাকার দলের সর্দার। সোমবার রাতে তাকে গ্রেপ্তারের পরে তার কাছ থেকে অস্ত্র এবং ককটেল উদ্ধার করা হয়। তার নামে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। অস্ত্র ও ককটেল উদ্ধারের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial