Tuesday, September 8th, 2026
পিরোজপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
পিরোজপুরে প্রায় তিন শতাধিক মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। একই সঙ্গে ছানি রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।মঙ্গলবার সকালে পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী তিন শতাধিক চক্ষু রোগী চিকিৎসাসেবা ও পরামর্শ নেন। এ সময় ছানি রোগীদের শনাক্ত করা হয়। শনাক্ত রোগীদের বরিশালে নিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে বলে জানান আয়োজকরা। পাশাপাশি তাদের যাতায়াত, থাকা ও চিকিৎসাসহ প্রয়োজনীয় খরচবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় আন্ত:জেলা ডাকাতদলের সর্দার গ্রেপ্তার : পিস্তল ও ৬ ককটেল উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমবার রাত ২টার দিকে উপজেলার খয়ের ঘটিচোড়া গ্রামে নিজ বাড়ি থেকে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার মো. দুলাল সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত দুলাল সরদার মঠবাড়িয়া উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আব্দুল খালেক সরদারের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামে অভিযান পরিচালনা করে ডাকাত সরদার দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়।বিস্তারিত পড়ুন
