প্রধান সূচি

পিরোজপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

পিরোজপুরে প্রায় তিন শতাধিক মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। একই সঙ্গে ছানি রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী তিন শতাধিক চক্ষু রোগী চিকিৎসাসেবা ও পরামর্শ নেন। এ সময় ছানি রোগীদের শনাক্ত করা হয়। শনাক্ত রোগীদের বরিশালে নিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে বলে জানান আয়োজকরা। পাশাপাশি তাদের যাতায়াত, থাকা ও চিকিৎসাসহ প্রয়োজনীয় খরচ সংগঠনের পক্ষ থেকে বহন করা হবে বলে জানানো হয়।
চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এখানে আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার পাশাপাশি যেসব রোগীর অপারেশন প্রয়োজন, তাদেরও বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হচ্ছে। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা আমাদের।
মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. জহিরুল হক বলেন, আমরা সংগঠনের উদ্যোগে এর আগেও একাধিকবার এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করেছি। দেখা যায়, অনেক অসহায় মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না। সময়মতো চক্ষু চিকিৎসা না নেওয়া এবং চিকিৎসার প্রতি অবহেলার কারণে অনেকে অন্ধত্ব বরণ করেন। আবার অনেকেই ছানি রোগে ভুগছেন। এসব অসহায় মানুষের কথা চিন্তা করেই আমরা বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের পাশাপাশি ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করেছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial