প্রধান সূচি

Thursday, October 10th, 2019

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকল্প কাজে স্বচ্ছতা ফেরাতে ১৪ নি‌র্দেশনা

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাসমূহ কর্তৃক প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১৪টি অনুশাসন সম্বলিত পরিপত্র জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দুর্নী‌তি ব‌ন্ধে দুদকের সুপা‌রি‌শের পরপরই এই পরিপত্র জারি করা হয় ব‌লে বৃহস্প‌তিবার মন্ত্রণাল‌য়ের জনসংযোগ কর্মকর্তা মো.  ইফতেখার হোসেন জানান। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পরিপত্রের মাধ্যমে কা‌জের স্বচ্ছতা নি‌শ্চিত কর‌তে মোট ১৪টি অনুশাসন অনুসরণের জন্য আওতাধীন সংস্থাসমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে। অনুশাসনসমূহ হলো- ১) নতুন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন তৃতীয় পক্ষ দ্বারা বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা অর্থাৎ পরিবেশগত, সামাজিক ও কারিগরি প্রভাব এবং অর্থনৈতিকবিস্তারিত পড়ুন


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের চূড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপিকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত আনন্দ মিছিলে বিভিন্ন কলেজের ছাত্র-শিক্ষক, শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রাক্তণ ছাত্র নেতারা অংশ নেন। স্থানীয় টাউন ক্লাব স্বাধীনতা চত্বর থেকে এই মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বিলাস চত্বরে শেষ হয়। মিছিল শেষে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। এ সময় অন্যান্যের মধ্যেবিস্তারিত পড়ুন


সড়কের জমি দখল করে স্থাপনা নির্মাণ ও অবৈধভাবে মালামাল রাখায়

ইন্দুরকানীর তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সড়কের দুই পার্শ্বের জমি দখল করে স্থাপনা নির্মাণ ও মালামাল রাখার অপরাধে ইন্দুরকানীর তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মোবাইল কোর্টর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ। বৃহস্পতিবার উপজেলার ইন্দুরকানী বাজার সংলগ্ন মৃধা বাড়ির সামনে প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে অবস্থিত মোঃ মিজানুর রহমান হাওলাদার ও মোঃ আবু হোসেনের স-মিল (করাত কল) প্রত্যেকটিকে ৫ হাজার টাকা এবং সড়কের পূর্ব পার্শ্বের মোঃ আলীম মাতুব্বরের ফার্নিচারের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, সড়কের দুই পাশ দখল করে কাঠের লগ, গাছের গুড়ি ও অন্যান্যবিস্তারিত পড়ুন


পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ায়

নাজিরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের চূড়ান্ত অনুমোদন দেওয়ায় নাজিরপুরে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপিকে অভিনন্দন জানিয়ে এ আনন্দ মিছিল করা হয়। উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিয়ার রহমান চৌধুরী নান্নু ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপসের নেতৃত্বে পৃথক দুটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তারা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টিবিস্তারিত পড়ুন


আবরার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মঠবাড়িয়ায় ছাত্রদলের মিছিল

বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) এর মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসির দাবীতে মঠবাড়িয়ায় মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার সকালে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারী কলেজ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোকন মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সহ-সভপতি আল-আমিন নাজাত, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন সুমন, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক নাঈম ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিম মল্লিক প্রমুখ। বক্তরা বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) এর মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলকবিস্তারিত পড়ুন


কাউখালীতে সাত লাখ টাকার কারেন্ট জাল জব্দ

পিরোজপুরের কাউখালী উপজেলায় মা ইলিশ রক্ষায় উপজেলা মৎস্য বিভাগ, কাউখালী থানা পুলিশ ও নৌ পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যেগে সন্ধ্যা ও কচাঁ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্যে ৭ লাখ টাকা। বৃহস্পতিবার ভোরে সন্ধ্যা ও কচাঁ নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত ওই জাল দুপুরে কাউখালী লঞ্চ ঘাট সংলগ্ল মাঠে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মো. শাহাদাত ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল উপস্থিত ছিলেন।


শংকরপাশার বাইনখালীতে মামলা তুলে নিতে বাদীকে খুনের হুমকি দিয়েছে জামিন পাওয়া আসামীরা

এবার জামিন পেয়ে আসামিরা মামলার বাদীকে জীবন নাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পিরোজপুর সদর উপজেলার বাইনখালীতে মঙ্গলবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। জীবন নাশের সম্ভাবনা, বাড়ীঘরে আগুন দেয়াসহ নানা আশংকায় বাইনখালী মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শংকরপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমানে এ ব্যাপারে সদর থানায় সাধারণ ডাইরী (জিডি নং-৩৭৪, তারিখ-০৯-১০-১৯ইং) করেছেন। থানা সূত্রে জানা গেছে, শিক্ষক মো. মিজানুর রহমানের বাড়িতে গত ৫ অক্টোবর সকাল ১০টার দিকে এলাকার মামুন খলিফা, সাইফুল ইসলাম জেমী, আসলাম মৃধার নেতৃত্বে মো. আল-আমিন মৃধা, আলম শিকদার, বাশির শেখ,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial