প্রধান সূচি

শংকরপাশার বাইনখালীতে মামলা তুলে নিতে বাদীকে খুনের হুমকি দিয়েছে জামিন পাওয়া আসামীরা

এবার জামিন পেয়ে আসামিরা মামলার বাদীকে জীবন নাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পিরোজপুর সদর উপজেলার বাইনখালীতে মঙ্গলবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। জীবন নাশের সম্ভাবনা, বাড়ীঘরে আগুন দেয়াসহ নানা আশংকায় বাইনখালী মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শংকরপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমানে এ ব্যাপারে সদর থানায় সাধারণ ডাইরী (জিডি নং-৩৭৪, তারিখ-০৯-১০-১৯ইং) করেছেন।
থানা সূত্রে জানা গেছে, শিক্ষক মো. মিজানুর রহমানের বাড়িতে গত ৫ অক্টোবর সকাল ১০টার দিকে এলাকার মামুন খলিফা, সাইফুল ইসলাম জেমী, আসলাম মৃধার নেতৃত্বে মো. আল-আমিন মৃধা, আলম শিকদার, বাশির শেখ, স্বপন হাওলাদার, সেলিম হাওলাদার, আ. রহমান, স্বপন গাজী, আলিম সিকদার, সাইফুল হাওলাদার, মাহাবুব হাওলাদারসহ ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায়। এ সময় হামলাকারীরা শিক্ষক মিজানুর রহমান ও তার বৃদ্ধ পিতা মো. হাবিবুর রহমানকে আহত করে। তারা ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। বাগান থেকে পাঁকা ও আধাপাঁকা সুপারি পেরে নিয়ে যায়।
এ ঘটনার দিন রাতে সদর থানায় মিজানুর রহমান বাদী একটি মামলা দায়ের করলে পুলিশ ঐ রাতেই আসলাম মৃধা ও আব্দুল আলিম নামে এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করে হাজতে পাঠায়।
এদিকে জামিন পেয়ে মঙ্গলবার বিকেল ৫টার দিকে আসামী মামুন খলিফা, আসলাম মৃধা, সেলিম হাওলাদার, মাহাবুব হাওলাদার, স্বপন গাজী মামলার বাদী মিজানুর রহমানকে তার বাড়ীর সামনে রাস্তার কালভার্টের উপর একা পেয়ে মামলা তুলে না নিলে খুন করে লাশ বস্তায় ভরে নদীতে ফেলে দিবে বলে হুমকি দেয়। প্রতিপক্ষ এ সময় বাদীর ঘরবাড়ীতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার কথা বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial