প্রধান সূচি

সড়কের জমি দখল করে স্থাপনা নির্মাণ ও অবৈধভাবে মালামাল রাখায়

ইন্দুরকানীর তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সড়কের দুই পার্শ্বের জমি দখল করে স্থাপনা নির্মাণ ও মালামাল রাখার অপরাধে ইন্দুরকানীর তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মোবাইল কোর্টর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ। বৃহস্পতিবার উপজেলার ইন্দুরকানী বাজার সংলগ্ন মৃধা বাড়ির সামনে প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে অবস্থিত মোঃ মিজানুর রহমান হাওলাদার ও মোঃ আবু হোসেনের স-মিল (করাত কল) প্রত্যেকটিকে ৫ হাজার টাকা এবং সড়কের পূর্ব পার্শ্বের মোঃ আলীম মাতুব্বরের ফার্নিচারের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, সড়কের দুই পাশ দখল করে কাঠের লগ, গাছের গুড়ি ও অন্যান্য মালামাল রেখে যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি এবং জনদুর্ভোগ তৈরি করার অপরাধে তাদেরকে এ জরিমানা করা হয়।

এসময় তিনি আরও বলেন, সরকারি জমি পরিমাপ করে লাল পতাকা দিয়ে সড়কের সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে। জনগণের ব্যবহৃত সড়ক ছেড়ে দেয়ার জন্য বলা হয়েছে। এ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial