Saturday, October 12th, 2019
কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে আলিফা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামে শনিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। সে রাজাপুর উপজেলার মানিকের মেয়ে। মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু আলিফা মায়ের সাথে চিরাপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুর ১২টার শিশু আলিফা সবার অগোচরে হঠাৎ বাড়ির পাশের্^ খালের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর শিশু আলিফাকে উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিতলমারীতে জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করে কেক কাটা হয়। এরপর দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি র্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আমর হোসেন মিঠুর সঞ্চালণায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
