প্রধান সূচি

চিতলমারীতে জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করে কেক কাটা হয়।

এরপর দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি র‌্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আমর হোসেন মিঠুর সঞ্চালণায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাসীন রেজা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম এ সোয়েল, উপজেলা মহিলা লীগ সভানেত্রী হেলেনা পারভীন, যুব মহিলা লীগ সভানেত্রী শিবানী বিশ্বাস। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক লীগের সহ-সভাপতি হাসমত আলী খান, মো. এহিয়া শেখ, মাওলানা সাইফুল্লাহসহ সাত ইউনিয়নের শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial