কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে আলিফা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামে শনিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। সে রাজাপুর উপজেলার মানিকের মেয়ে।
মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু আলিফা মায়ের সাথে চিরাপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুর ১২টার শিশু আলিফা সবার অগোচরে হঠাৎ বাড়ির পাশের্^ খালের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর শিশু আলিফাকে উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Please follow and like us:
« চিতলমারীতে জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠিতে ভিডিও কনফারেন্সে মহিলা দাখিল মাদ্রাসার সাইক্লোনসেল্টার ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী »
